মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

আসল ডিবির হাতে নকল ডিবি আটক 

রিপোর্টারের নাম : / ৪১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের কোতোয়ালি মডেল থানাধীন বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকায় এক বাসা থেকে দুর্জয় বাবু ঘোষ (২২)নামের এক ভূয়া ডিবি পরিচয়কারী যুবককে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গতকাল বিকেল সাড়ে ৫ টার সময় তাকে কোতয়ালী মডেল থানাধীন ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাটের একটি রুম থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ২ টি চাইনিজ কুড়াল, ২ টি ফালার মাথা, ১ টি হাসুয়া, ১ টি ছুরি, ১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, ১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।
 আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে অত্র থানা এলাকার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাসায় ভাড়া থাকতো।
এ ঘটনায়  যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান (পিপিএম) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায়  এজাহার দায়ের করেন। এসময় তিনি বলেন, সে দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানীসহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর