বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের গলায় উড়না পেঁচিয়ে আত্নহত্যা

রিপোর্টারের নাম : / ২১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ মে, ২০২৪

গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে এক নারী গার্মেন্টস কর্মীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকার জয়নাল নামক এক ব্যাক্তির বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত শাপলা আক্তার(২০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বীড় গপিচা গ্রামের মোঃ শাহ আলীর মেয়ে। জানা যায়, মৃত শাপলা ওই এলাকার জয়নাল হাজীর বাসায় ভাড়া থেকে বাসন থানা এলাকার স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে চাকরি করতো।

স্থানীয় এলাকাবাসী জানায়, পারিবারিক কহলের জেরে কিছুদিন আগে স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক বিছিন্ন হয় শাপলার। তারপর থেকেই সে মানসিক সমস্যায় ভুগছিল শাপলা। এ কারণেই শাপলা আত্নহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাপলার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পারিবারিক কলহের কারণে শাপলা আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর