শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

গাজীপুরে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১

নিজস্ব প্রতিবেদকঃ / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় ১ টি ট্রাক থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে র‍্যাব-১ এর সদস্যরা। এসময় গাঁজা বহনকারী ট্রাক ও ট্রাকে থাকা টাইলস জব্দ করা হয়।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুর দুটার সময় অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর
আগে সকাল সাড়ে ৭ সময় তাদের দুইজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, মো: রকি ইসলাম (৩৯) এবং মোঃ মনির হোসেন (২৩)।

র‍্যাব জানায় তারা গোপন সূত্রে জানতে পারেন হবিগঞ্জ হতে ছেড়ে আসা টাইলস বহনকারী ট্রাকে অভিনব কাদায় মাদক পাচার করছে। ওই ট্রাক যোগে গাঁজার একটি বড় চালান গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। পরে টাইলসসহ ট্রাকটি জব্দ করা হয় এবং টাইলস এর প্যাকেটের ভিতর থেকে সর্বমোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করা।

র‍্যাব আরও জানায় দীর্ঘদিন ধরে তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর