সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান

জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক: / ০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জাপানে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফরিদপুর জেলা কার্যালয়ে চলমান নারী জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাপান থেকে আগত প্রতিনিধিদল। আজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত এ পরিদর্শনে বাহিনীর সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো: মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতা, প্রশিক্ষণের অগ্রগতি এবং জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি সম্পর্কে সরেজমিনে ধারণা লাভের পাশাপাশি এ কর্মসূচির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তাঁরা।

প্রতিনিধিদল ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের স্বাগত জানানো হয়। এ সময় জাপানের তিনজন প্রতিনিধি ও ADSEC-এর দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে জেলা কমান্ড্যান্ট বাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং চলমান জাপানিজ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির ওপর বক্তব্য দেন।

এরপর প্রশিক্ষণার্থীদের সঙ্গে জাপানি প্রতিনিধিরা মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণার্থীরা তাঁদের ভাষা শিক্ষার অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা এবং জাপানে কর্মসংস্থানের প্রত্যাশা তুলে ধরেন। প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং জাপানে কর্মজীবন, ভাষাগত দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তাঁরা প্রশিক্ষণ কার্যক্রমের পরিবেশ, পাঠদান পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় বাহিনীর পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্য করে তুলতে জাপানিজ ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিনিধিদল জেলা কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করে প্রশাসনিক কার্যক্রম ও কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে অতিথিদের সম্মানে সৌজন্য স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। জাপানিজ ভাষা প্রশিক্ষণ কর্মসূচি সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করছে। জাপানি প্রতিনিধিদলের সরাসরি পরিদর্শন, প্রশিক্ষণার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা এ উদ্যোগকে আরও বাস্তবমুখী ও সম্ভাবনাময় করে তুলছে। এর মাধ্যমে সদস্যদের আর্থিক স্বনির্ভরতা, জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধিতে বাহিনীর অবদান আরও সুদৃঢ় হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর