রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে  জখম করেছে দুর্বৃওরা

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ জুন, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

বেনাপাল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃওরা।

শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিক তার এক বন্ধুকে নিয়ে ভ্যান যোগে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় পাঁচুয়ার বাওর নামক স্থানে দুর্বৃওরা তার ওপর এ হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করেছে।

রাফিউল ইসলাম বর্তমান বন্দর কাস্টমস ওয়ইং স্কেলের দায়িত্ব আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজ রাত নয়টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়ক রিকশাভ্যান যোগে তার এক বন্ধুক নিয়ে ঘুরতে যাওয়ার সময় বেনাপোল নামাজ গ্রামের পাঁচুয়ার বাওড় এলাকায় দুর্বওরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয় য়ায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রজাস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃওরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। কারা তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর