বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

মাদ্রাসা বোর্ডে এবারো সেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত, ৮৫২ জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবারো আলিম পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার এ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় মোট ১৪২৩ জন পরিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৪২১ জন কৃতকার্যসহ জিপিএ-৫ পেয়েছে ৮৫২ জন।

বাকিদের অধিকাংশই ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩২ ও সাধারণ বিভাগে ৪২০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৯.৮৬ ভাগ। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এবার অসুস্থতার কারণে তাদের ২ জন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এদিকে ভালো ফলাফলের জন্য তাৎক্ষণিক তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরির্চযা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতীর ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর