শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলাঃ নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেইটের সামনে তল্লাসী চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা সহ অন্যান্য অফিসার ফোর্স। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ।

এ সংক্রান্ত ব্যাপারে রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা রুজুর কথা জানান ওসি আদিল মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর