মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় এবার সেনাবাহিনী

রিপোর্টারের নাম : / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে, অভিযান চালাবে।

রবিবার (১০ এপ্রিল) বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য ব্রিফিংয়ে জানিয়েছেন।
তিনি বলেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে অনুমতি ছাড়া বের হতে না পারে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার কমানোর পদ্ধতি গ্রহণের বিষয়ে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের বাইরে এবং ভেতরে মাদক ব্যবসা বন্ধ করতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও জানান, কোভিডে অর্থনৈতিক সমস্যার কারণে হঠাৎ করেই ছিনতাই বেড়ে গেছে রাজধানীতে।  এটা এখন সরকারের নিয়ন্ত্রণে আছে। যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করা হয়েছে। মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা এখন ভালো আছে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর