বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড!

আশরাফুল হকঃ / ২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং  অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আশরাফ হোসেন কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,  গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জের মদাতী ইউনিয়নে ওই পাশবিক ঘটনাটি ঘটে। ওই দিন বিকেলে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী আশরাফ হোসেন। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পরপরই ওই দিনেই ভুক্তভোগী শিশুর মা শাপলা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সর্বোচ্চ সাজা প্রদান করেন। রায়ে বিচারক সুস্পষ্টভাবে আরো উল্লেখ করেন, আসামির কাছ থেকে আদায়কৃত অর্থদণ্ডের ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুটির ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, মাত্র ৫ বছর বয়সী একটি অবুঝ শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আসামি যে জঘন্য অপরাধ করেছেন। আদালত তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই যুগান্তকারী রায় দিয়েছেন। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ তাদের কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর