রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

লালমনিরহাটে সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৫১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জুন, ২০২২

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডাকালীবান্ধায় “দি সাধনা” লায়ন্স সার্কাসে নামে চলছে অশ্লীল নৃত্য। সাধারণ জনগণ অভিযোগ তুলছে সার্কাস পরিচালনা কমিটির বিরুদ্ধে। ব্যাঘাত ঘটছে ওই এলাকার শিক্ষার্থীদের পড়াশুনায়।

জানা যায়, গত ২৮শে মে হাতিবান্ধার ডাকালীবান্ধা বাজার সংলগ্ন মাঠে দি সাধনা লায়ন্স সার্কাস চালানোর অনুমতি দেয় লালমনিহাট জেলা প্রশাসন।

গত ৩১ শে মে একই এলাকার খয়বর মেম্বারের নেতৃত্বে দি সাধনা লায়ন্স সার্কাস চালু হয়। শুরু থেকে সার্কাসটি খেলা দেখানোর কথা থাকলেও তারা দিনে তিনটি শোতে দেখাচ্ছেন অশ্লীল নৃত্য। রাত যত গভির হয় সার্কাসে অশ্লীলতা তথ বেরে যায়। এতে উঠতি বয়সি কমলমতি শিশুদের মনে পড়ছে বিরুপ প্রভাব।

দি সাধনা লায়ন সার্কাস অনুমতির সময় লোকালয় থেকে দুরে চালানোর কথা থাকলেও ডাকালীবান্ধা বাজারের পাশেই স্টেজ করে চলছে সার্কাস। পাশেই রয়েছে মসজিদ, আজানের সময়েও তারা বিকট শব্দে চালাচ্ছেন সার্কাসের গান বাজনা। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। যে কোন মহুর্তে হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

ডাকালীবান্ধা এলাকার এসএসসি পরিক্ষার্থী আওলাদ জানান, আগামী ১৯শে জুন আমার এসএসসি পরিক্ষা, প্রায় ২০ জন পরিক্ষার্থী আছে এই এলাকায়। আমরা সার্কাসের গান বাজনার আওয়াজের কারনে পড়াশুনা করতে পারছি না। রাতে যখনি পড়তে বসি তখনি শুরু হয় সার্কাসের গান বাজনা। তাই আমরা প্রশাসনের কাছে সার্কাস বন্ধের জোর দাবি জানাচ্ছি।

একই এলাকার ডাঃ এনামুল বলেন, বিকট শব্দে আমাদের নামাজ পড়তে সমস্যা হয়, এমনকি আজানের সময়ও তারা গান বাজনা চালায়। রাতে এখানে অসামাজিক কার্যকলাপও হচ্ছে। জেলার বিভন্ন এলাকা থেকে মানুষ এসে নর্তকীদের নাচায়। এমন কি দু-দুইবার মারামারি হয়েছে। এখনি যদি সার্কাস বন্ধ না করা হয় তাহলে যে কোন মূহুর্তে বড় ধরনের সহিংসতা ঘটে যেতে পারে।

সার্কাস পরিচালনা কমিটির অন্যতম সদস্য খয়বর মেম্বার বলেন, ডিসি সাহেব ও আমাদের স্হানীয় এমপি সাহেব সার্কাস চালানোর অনুমতি দিয়েছে। তাই আমরা সার্কাস চালাচ্ছি। গভীর রাত পর্যন্ত সার্কাস চলছে এবিষয়ে প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায়নি।

এবিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, সার্কাসের নামে অশ্লীল কিছু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমি গুরুত্ব সহ কারে দেখছি।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু জাফর বলেন, সার্কাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু অশ্লীল কোন গান বাজনার অনুমতি দেয়া হয়নি। এধরণের কোন কিছু হলে সার্কাস বন্ধ করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর