মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

লালমনিরহাটে সার জব্দ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

লালমনিরহাটে সারের বাজার নিয়ন্ত্রন করতে পরিচালিত অভিযানে ৩৩১ বস্তা সার জব্দ করে হিরা লাল রায় নামে একজনের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব সার জব্দ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত।

অবৈধ মজুদদার হিরা লাল রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হর সুন্দর বর্ম্মনের ছেলে।

জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন কতিপয় অসাধু বিক্রেতা। এ কারনে জেলা ব্যাপী সার নিয়ে কৃষকদের মাঝে হাহাকার উঠেছে। সারের বাজার নিয়ন্ত্রণে মজুদদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক পুলিশ নিয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান, বাড়ি ও ভাড়া নেয়া গুদামসহ ৪টি স্থান থেকে প্রায় ৩৩১ বস্তা সার জব্দ করে অবৈধ ভাবে সার মজুদের অপরাধে ওই ব্যাক্তির ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত বলেন, হিরা লাল রায় নামে একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুদ করে রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার মজুদের দায়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, সারের অবৈধ মজুদ রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায় সারের কোন সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর