শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী এক চোরাচালানী আহত

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :-যশোরের শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ’র রাবার বুলেটে আঘাতে শামিম হোসেন (২৪) নামে এক চোরাচালানী আহত হয়েছে।

সোমবার ১ জুলাই দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এঘটনা ঘটে। আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪/৫ জন চোরাচালানী বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫ নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতীয় সীমান্তের সোনাই নদী পাড় হয়ে কোন কিছু চোরাচালানের উদেশ্য ভারতে প্রবেশ করে। এসময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে রাবার বুলেটে ছুড়ে এবং শামিম এর গায়ে রাবার বুলেটে লেগে আহত হয়। পরবর্তীতে শামিম নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জুবাইদুর রহমান সান্টু বিষয়টি নিশ্চিত করে জানান, শামিম হোসেনকে সীমান্তে বিএসএফ রাবার বুলেট ছোড়ে আহত করেছে। সে কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার মোবাইল ফোনে জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে। খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দারা জানান, শামিম হোসেন একজন চিহ্নিত চোরাকারবারি। সে ভারত সীমান্ত হইতে মাদক ও স্বর্ণ চোরাচালান এর সাথে জড়িত।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর