শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গৃহশিক্ষক কারাগারে

ফেনী থেকে: / ৩৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ফেনীর পরশুরাম উপজেলায় শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে এক গৃহশিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহশিক্ষকের নাম আফাজ উদ্দিন (২৪)।

অভিযুক্ত আফাজ উদ্দিনের বাড়ি মির্জানগর ইউনিয়নে। সন্ধ্যায় ওই শিশুর বাড়িতে গিয়ে তাকে আরবি পড়াতেন আফাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার (২৩ মে) সন্ধ্যায় শিশুটির বাড়িতে তাকে পড়াতে যান আফাজ। পড়ানোর সময় তার মা পাশের ঘরে চলে যান।

এ ফাঁকে আফাজ শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকার ও কান্না শুরু করে।কান্নার শব্দ শুনে শিশুর মা ঘরে এসে বিষয়টি জানতে পারেন। তখন তিনি প্রতিবেশীদের ডেকে গৃহশিক্ষকের অপকর্মের কথা জানান।

পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরে কল করে বিষয়টি জানান। পরে পরশুরাম থানা-পুলিশ ওই বাড়িতে গিয়ে গৃহশিক্ষক আফাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার রাতেই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় একটি মামলা করেন। ওই মামলায় আফাজ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (২৪ মে) তাকে আদালতে তুললে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালত আফাজ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর