বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সলঙ্গায় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মতিন সরকার / ৪০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাত ৩ টা ৫০ মিনিটের সময় সলঙ্গা থানার রামারচর বাজারের নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাহাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং ২টি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দিকচাল গ্রামের আবু তাহের ছেলে রাব্বী হোসেন(২৬) ও বলাখাল গ্রামের মৃত আবু কালাম ছেলে শুকুর(৩৫)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর