মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি- সম্পাদক ও ৫ চেয়ারম্যানসহ ১১১জনের নামে মামলা

রিপোর্টারের নাম : / ৩৫৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় আহত হওয়ার অভিযোগে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ও ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১১ জনের নাম উল্লেখ ও ৪০০-৫০০ অজ্ঞাত নামা করে মামলা দায়ে হয়েছে। গত ২৩ আগষ্ট রাতে জেলহক উদ্দিন নামে এক সেচ্ছাসেবক দলের নেতা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, মামলায় ১১১জন নামীয় ছাড়া অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম,সহ-সভাপতি মিজান বি এস সি, জাহাঙ্গীর আলম লাবু,হাটিকুমরুল ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ- সভাপতি ফনি ভূষণ পোদ্দার,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ- সম্পাদক রফিকুল ইসলাম হিরো,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজেল হোসেন সাগরসহ ১১১ জনের বিরুদ্ধে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে আহত করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, গত ৪ আগস্ট বেলা ২ টা ৪৫ মিনিটের দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের  ছাত্র-জনতা হাটিকুমরুল গোল চত্বর থেকে সলঙ্গা থানা মোড় এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।  এ সময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র  প্ররোচনা ও উসকানিতে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাদের লাঠি,ধারালো অস্ত্রের আঘাতে হাসেম,আলমগীর,আমজাদ হোসেন, ওমর ফারুক,নূর নবী,রওশন আলী আহত হয় পরে তাঁদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুসহ ১১১ নামিয় ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া করে আসামীদের গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর