সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সিংড়ায় ব্রিধান- ৯২ চাষে কৃষকদের উদ্ভদ্ধ করার লক্ষে মাঠ দিবস

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

খাদ্য ঘাটতি মেটাতে সিংড়ায় ব্রি-ধান ৯২ জাতের ধানসহ অন্যান্য হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্ভদ্ধু করতে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার সিংড়া ইটালী ইউপির ব্লক-পাকুড়িয়ার কালাইকুড়ি গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতারণ প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

চলতি বোরো মৌসুমে ব্রি-ধান ৯২ জাতের ধান চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় অন্য কৃষকদের এই ধান চাষের পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া ব্রিধান-৯০-৭৫-৮৭ ও বিনা ধান-১৭ সহ অন্যান্য হাইব্রিড জাতের ধান যেগুলো ভালো ফলন হচ্ছে সাথে আসন্ন আমন মৌসুমে কোন জাতের ধান চাষাবাদ করা ভালো হবে সেসম্পর্কে কৃষকদের অবহিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জারমান প্রাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকতা আব্দুল মালেক,সহকারি কৃষি অফিসার সুনীল চন্দ্র, স্থানীয় ইউপি মহিলা সদস্য শারমিন বেগম,কৃষক আলহাজ্ব সিরাজুল ইসলাম, গোলাম সবুর,আব্দুস সালম সহ শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর