সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত
সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে মাদ্রাসা মোড় ও ব্রিজে পূর্ব পাশে কবরস্থানের সামনে রাস্তা মেরামতের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মাদ্রাসা মোড়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ৬ গাড়ি রাবিশ ও খোয়া ফেলে মেরামতের কাজ করা হয়।
জানাযায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসা মোড় এলাকায় যানজট ও সড়কের বেহাল অবস্থার কারণে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। এ সমস্যা নিরসনে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম আলীর উদ্যোগে রাস্তা মেরামতের কাজ করা হয়েছে।
এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, রাস্তা মেরামতের ফলে যান চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে।







