বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময়বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি

গাজীপুর জেলা সংবাদদাতাঃ / ১৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৪-২৫), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজী (২০২৩-২৪) কোর্সসমূহে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট
(www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ১৩ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হবে।

এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ১২ জানুয়ারি ২০২৫। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২৫।

কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ২০০/- টাকা হারে) সংশ্লিষ্ট খাতে যেকোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ১৫ জানুয়ারি ২০২৫ থেকে ২১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত । এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের
(www.nu.ac.bd/admissions) Prospectus / Important Notice অপশন থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর