বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনাকাঙ্খিক ও উত্তেজনা সৃষ্টির ঘটনায় ১৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে- আনসার মহাপরিচালক  

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন গত ৬ অক্টোবর হতে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে আনসার-ভিডিপি কর্তৃক সম্ভাব্য ২৮টি অনাকাঙ্খিক ও উত্তেজনা সৃষ্টির ঘটনা রোধ করা হয়েছে এবং ১৬ জন অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পরবর্তীতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক উল্লেখ করেন, আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যারা তাদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছেন।
এসময় তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশনস্) মোঃ সাইফুল্লাহ্ রাসেল, ঢাকা রেঞ্জ কমান্ডার মোঃ আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মোহাম্মদ নুরুল আবছার, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকা’র বিভিন্ন জোন অধিনায়ক, গণসংযোগ কর্মকর্তা উপপরিচালক মোঃ আশিকউজ্জামান, উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর