বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক। নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা। গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা। জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল।

টঙ্গী বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

গাজীপুর প্রতিনিধিঃ / ৯২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে একসঙ্গে প্রায় ২০ লক্ষাধিক মানুষ জুমার নামাজ আদায় করেছেন। বৃহৎ জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমা ময়দানে অনুষ্ঠিত বৃহত্তম জুমার নামাজের ইমামতি করেন তাবলীগ জামাতের মুরুব্বী মাওলানা জুবায়ের।

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লী ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশেপাশের বিভিন্ন সড়ক ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে, পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।

এর আগে শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রোববার ২ ফেব্রুয়ারী পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এবারের ৫৮ তম ইজতেমায় এখনো পর্যন্ত ৭২ টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মো: হাবিবুল্লাহ রায়হান। বিদেশি মুসল্লীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ইজতেমার প্রথম দিনে অসুস্থ হয়ে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল কুদ্দুস গাজী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর