কাজিপুরে মাদক কারবারি মা- ছেলে আটক।
গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মা- ছেলে, এবং ২১ পিস ইয়াবসহ ১ অপর মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এবং ১৪ সেপ্টেম্বর আটকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
অভিযানে, উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্ৰামের চরপাড়ার বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী শাফিউল ইসলামের বসত ঘর থেকে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার শেষে শফিউল এবং মা কল্পনা খাতুনকে আটক করে। এ ছাড়াও পৃথক অভিযানে, সোনামুখী গ্ৰামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের থাকার ঘর থেকে ২১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উভয় ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।







