বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে অনুষদের ১২তম ব্যাচের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানটি গেল ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক এবং ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ১২তম ব্যাচের পক্ষ থেকে সারাবান তহুরা এবং নবীনদের পক্ষ থেকে রাফাত আহমেদ তাদের স্বপ্নময় স্মৃতিচারণ করেন।

পরে নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, নবীন-প্রবীণ মিলে আজকের অনুষ্ঠান এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের জন্যই এ বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিখ্যাত সকল আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ও আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবময় স্থান অর্জনে সক্ষম হয়েছে।

ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সফলতা মানেই এ বিশ্ববিদ্যালয়ের সফলতা সুতরাং জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে সামনের কঠিন পথ পাড়ি দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় পৌছাতে হবে। এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার উপদেশ দেন উপাচার্য। দুই পর্বে বিভক্ত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে অনুষদীয় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর