মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু,আহত ৬ বাংলাদেশী

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশন এর  কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের শরীর ৬০ শতাংশ পুড়ে গেছে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

উপপুলিশ কমিশনার আরো জানান, মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং সাকিনস্থ মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন টং রুই দ্যা ইন্ডাস্ট্রি ( স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) একটি ব্যাটারী তৈরীর কারখানায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন চায়না নাগরিক ও ৬ জন বাংলাদেশী শ্রমিক মারাত্মক আহত হয়। পরে আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে মারাত্মক আহত চায়না নাগরিক Pu Xuqi (৫২) মৃত্যুবরণ করেন। নিহত চায়না নাগরিক উক্ত ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আহত ৬ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। তার নাম অমল ঘোষ (৩২)। বাকি পাঁচজন বাংলাদেশী নাগরিক শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরো জানান, ব্যাটারি তৈরির কারখানাটি ঈদের ছুটির কারণে বন্ধ ছিল। আজ বন্ধ কারখানাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এসময় ব্যাটারি তৈরীর কারখানার বয়লার মেশিনটি চালু হচ্ছিল না। পরে চীনা নাগরিক ওই বয়লারটি চালু করার জন্য বয়লারের কাছে গেলে বিকট শব্দ বয়লারটি বিস্ফোরণ হয়। তিনি এ কারখানার প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর