বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

জয়পুরহাটে মাদ্রাসার সাবেক সুপারের বিরুদ্ধে জোর করে পদ পুনরুদ্ধারের অভিযোগ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল সিদ্দিকিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাসুদ মোস্তফা দেওয়ানের বিরুদ্ধে হারানো পদ পূনরুদ্ধারের অভিযোগ করেন একই মাদ্রসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।

একই মাদ্রসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসাটির শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম সরকার।

এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী সুপার আব্দুল ওয়াদুদ, সহকারী মওলুভী আব্দুল আলীম, ছাত্র অভিভাবক আব্দুল আলীম, মাহফুজার রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আমাদের মাদ্রাসার সাবেক সুপার মোঃ মাসুদ মোস্তফা দেওয়ান তার দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ, চাকুরীর শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়ম দূর্নীতির কারনে একাধিক বার (১৯৯৯ সালের ১ জুন ও পরবর্তীতে অর্থ আত্মসাৎ মামলায় ২০০১ সালের ১২ এপ্রিল জেল হাজাতে গেলে সাময়িক বরখাস্ত হন। তারপর জেল-হাজতবাস শেষে নিজের অপকর্ম আড়াল করতে অবশেষে ব্যাক্তিগত কারন দেখিয়ে ২০০১ সালের ৬ সেপ্টেম্বর ইস্তফা পত্র প্রদান করলে তা দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওই বছর ১৫ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভায় অনুমোদন হলে সুপারের পদ শুন্য হয়ে যায়।

তারপরও তিনি স্ব পদে বহাল হতে প্রথমে জয়পুরহাট সিনিয়ার সহকারী জজ আদালতে মামলা (মামলা নং ১৬/২০০২) করলেও গত তা ২০/১০/২০০২ সালের ২০ অক্টোবর ওই মামলটি খারিজ হয়ে যায়। এরপর সাবেক সুপার মোস্তফা দেওয়ান আবারো চাকুরী ফিরে পেতে নিজে আবেদন করে বারবার তদন্ত চান। এরই ধারাবাহিকতায় তারই আাবেদনের প্রেক্ষিতে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের বারবার তদন্ত রিপোর্টেও তার অপকর্মসহ তার পদত্যাগ সঠিকভাবে প্রমানিত হয়।

সর্বশেষ এ বছর গত ১১ সেপ্টেম্বর তিনি ৪০/৫০ জন অজ্ঞাত ব্যাক্তিদের সাথে নিয়ে সন্ত্রাসী কায়দায় আমাদের কেন্দুল সিদ্দিকিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রসায় গিয়ে বর্তমান সুপার আয়েজ উদ্দিনসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে তাকে পদত্যাগে বাধ্য করানোর জন্য ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন এবং সাবেক সুপার মাসুদ মোস্তফা দেওয়ান সুপার পদে বহাল করতে সবাইকে চাপ প্রয়োগ করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির অনুরোধে সুপার আয়েজ উদ্দিন মহোদয় জয়পুরহাট সদর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন বলেও জানান সংবাদ সম্মেলন আয়োজকরা।

মাদ্রাসটির বর্তমান সুপার আয়েজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস করতে উক্ত সাবেক সুপার মোঃ মোস্তফা দেওয়ান জোর পূর্বক স্বপদে বহাল হতে এখনো ভয়-ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর