রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক। 

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড.মোঃ সফিউল ইসলাম আফ্রাদ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন ট্রেজারার হলেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড.মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
আজ রোববার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদিত ও মোঃ শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ৯ম ট্রেজারার হিসেবে পূর্বসূরী প্রফেসর তোফায়েল আহমেদ এর স্থলাভিসিক্ত হলেন। এ পদে পদায়ন হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
নতুন এ ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সহকারী পরিচালক পদে যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে এবং
অত্র বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে সহকারি অধ্যাপক পদে যোগদান করে ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।
তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ২০০২ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে প্রথম  বিভাগে মাস্টার্স (এমএস) ডিগ্রি এবং অত্র বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে Impact Of arsenic mitigation program in Bangladesh
বিষয়ে পিএইচডি লাভ করেন এ অধ্যাপক।
উল্লেখ্য, প্রফেসর ড. আফ্রাদ এ পর্যন্ত ৬ জন পিএইচডি ও ৮৯ জন এমএস গবেষণা শিক্ষার্থীকে সুপারভিশন করেছেন এবং দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ১২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর