বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর পরিবর্তিত নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” (বশেমুরকৃবি) এর নাম পরিবর্তিত হয়ে “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ”হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি, বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ০৫, ২০২৫ এর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ ২ ধারায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন” ১৯৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর সংশোধন- (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১১৯৮ (১৯৯৮ সনের ১৬ নং আইন) এর (ক) তে বলা হয়েছে যে,সর্বত্র উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে
“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হবে এবং (খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত“Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University” শব্দগুলির পরিবর্তে “Gazipur Agricultural University” শব্দগুলি প্রতিস্থাপিত হবে।

বশেমুরকৃবি’ থেকে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয় পরিবার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বদ্ধপরিকর বলে ভাইস-চ্যান্সেলর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের টাইমস্ হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনসহ অন্যান্য আন্তর্জাতিক
র‍্যাংকিংয়েও গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর