বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

বশেমুরকৃবি’তে পরিবেশের উপর মানবসৃষ্ট ভূমিকম্পের প্রভাব ও ভবিষ্যৎ করনীয় বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) মানবসৃষ্ট ভূমিকম্পের পরিবেশগত প্রভাব ও ফরেস্ট্রি গ্র্যাজুয়েটদের সুযোগ ও করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এনভায়রনমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাইন উদ্দীন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের হেল্থ ইনফরমেটিক্স টেকনোলজি বিভাগের প্রফেসর ও প্রধান ড. মোঃ রহিমুল্লাহ মিঞাসহ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশকে ভূতাত্ত্বিক ও ভূমির গঠন অনুসারে ভূমিকম্পন প্রবণ অঞ্চল অ্যাখ্যা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যেকোন দুর্যোগ মানবসৃষ্ট এবং প্রাকৃতিক এই দুই উপায়ে সংঘটিত হয়ে থাকে। তবে মানবসৃষ্ট ভূমিকম্প মানুষের সচেতনার অভাব থেকেই সৃষ্ট হয়। এ সেমিনারের আলোচনা থেকে মানবসৃষ্ট ভূমিকম্প কীভাবে এবং কেন সংঘটিত হয় সে বিষয়ে শিক্ষার্থীরা সম্যক ধারণা রেখে পরবর্তীতে একে বাস্তব জীবনে প্রয়োগ ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে এ সেমিনার সার্থক ও ফলপ্রসূ হবে বলে মনে করেন এ গবেষক ও বিজ্ঞানী।
অন্যদিকে প্রধান বক্তা ড. রহিমুল্লাহ বলেন, বিগত বেশ কিছু বছর ধরে দেশ-বিদেশে যত ভূমিকম্প হয়েছে তার সবকটির পিছনে মানুষের কর্মকান্ডের প্রভাব ছিল বলে তাঁর আলোচনায় প্রমাণিত পরিসংখ্যান তুলে ধরেন।
তবে এ ভূমিকম্প কেবল ভূমির উপরেই সংঘটিত হয়না, বরং মানবদেহেও (যেমনঃ মৃগীরোগ) সৃষ্ট হয়ে থাকে বলে তাঁর বিজ্ঞানভিত্তিক আলোচনায় উল্লেখ করেন।
সিসমোলোজিক্যাল রিসোর্স লেটারে প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষা বলছে ২০১৭ সাল থেকে এক দশকে ১০৮ টি স্থানে মানবসৃষ্ট ভূমিকম্প হয়েছে, যেগুলোর বেশির ভাগ কারণ হিসেবে এনড্রয়েড মোবাইল, স্যাটেলাইট, সুবিশাল স্থাপনা নির্মাণ, পারমাণবিক বিস্ফোরণ, তেল-গ্যাস উত্তোলন, কৃত্রিম জলাধার খনন, খনি খনন ইত্যাদিকে দায়ি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর