বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

বশেমুরকৃবি’র ডিন ও বিভাগীয় প্রধানগণের সাথে প্রফেসর ড. জি. কে. এম.মোস্তাফিজুর রহমানের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে ধারাবাহিক সভার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ডিন, গ্রেড ওয়ান প্রফেসর, পরিচালকবৃন্দ, প্রক্টর ও সকল বিভাগীয় প্রধানগণের সাথে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) দায়িত্বে থাকা প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন পরবর্তী একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করার প্রতি তাগিদ দেয়া হয়। এসময় প্রফেসর ড. জি. কে. এম.মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ২-৩ মাসে একাডেমিক ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা নিরসনকল্পে আর কালবিলম্ব না করে
ক্লাস, পরীক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি বিশ্ববিদ্যালয় অত্যন্ত যত্নশীল বলেও তিনি বক্তৃতায় উল্লেখ করেন ।
এ বিষয়ে কিভাবে আরো কার্যকরী সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে উপস্থিত শিক্ষকবৃন্দ সুচিন্তিত মতামত ব্যক্ত
করেন। আলোচনা সভায় শিক্ষকবৃন্দ দ্রুত একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তা অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া হল খোলার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর