বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

বশেমুরকৃবি’র ২৬তম বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
default

বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) তার সাফল্য ও অর্জনের ২৬তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল ২২ নভেম্বর বুধবার ২০২৩ উদযাপন করতে যাচ্ছে। দিনব্যাপী বিস্তারিত অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, আনন্দ র‌্যালী, প্রযুক্তি মেলা, মুজিব একটি জাতির রূপকার ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৯৯৭ সালে তৎকালীন ইপসার দ্বিতীয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের ১৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। পরবর্তীতে ১৯৯৮ সালের ২২ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নামে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শিক্ষা ও গবেষণায় এই কৃষি বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই দেশে ও বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মূল্যায়নে ২০২০, ২০২১ ও ২০২২ সালে টানা তিনবার দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক বাণীতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর