মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

বশেমুরকৃবি এবং শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার উপর ইন্টারেক্টিভ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ভবিষ্যৎ সহযোগিতার উপর ইন্টারেক্টিভ কর্মশালা আজ (৩০ অক্টোবর ২০২৩) একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর ভ‚স্বর্গ খ্যাত কাশ্মির সত্যিই এক অপূর্ব মোহময় স্থান। আর এ স্থানে অবস্থিত শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা অচিরেই একটি সমঝোতা স্মারক চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি ভবিষ্যতে দু’টি বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষি, গবেষণা, প্রযুক্তি ও এমএস ও পিএইচডি ডিগ্রি প্রদান বাস্তবায়ন কৌশল নিয়ে সহযোগিতা প্রণয়ণের পরিকল্পনার কথা বলেন।

তিনি আরো বলেন,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এ কর্মশালায় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অগ্রগতি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। এসময় শের-ই-কাশ্মির কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও মনিটরিং) ড. হারুন রশিদ নায়েক, পরিচালক (সম্প্রসারণ) ড. দিল মোহাম্মদ মাখদুমি, শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থাপনা করেন। চার সদস্যে প্রতিনিধি দলের মধ্যে আরো ছিলেন ভেজিট্যাবলস বিভাগের প্রধান ড. বাসিরাত আফরোজ এবং এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রফেসর ড. সমিরা কাইয়ুম।

আলোচনায় প্রতিনিধি দল এসকল বিষয় নিয়ে একমত প্রকাশ করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় শের-ই-কাশ্মির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বশেমুরকৃবি’র কৃষি আবহাওয়া বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালক, রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর