বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

যশোরের শার্শায় এইচএসসি ও আলিম পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৪৬ জন

রিপোর্টারের নাম : / ২৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ জুলাই, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-সারাদেশের ন্যায় যশোরের শার্শায় একযোগে বাংলা প্রথম পত্র এইচ এসসি ও আলীম পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।

এ উপজেলায় এবার এইচ এসসি ও আলিম পরীক্ষায় মোট ১ হাজার ৯৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। উপজেলায় মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শার্শা উপজেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫ টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিন বাংলা প্রথম পত্র অনুপস্থিত হয়েছে ১৫ জন।অনুপস্থিতের মধ্যে ছাত্রের সংখ্যা ৪ জন এবং ছাত্রী ১১ জন।

অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধিনে উপজেলায় আলিম পরীক্ষার কেন্দ্র ১টি। এ পরীক্ষায় ২৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও অংশগ্রহণ করেছে ২০১ জন।প্রথমদিনে অনুপস্থিত হয়েছে ৩১ জন।এর মধ্যে ছাত্র ১২ জন এবং ছাত্রী অনুপস্থিত হয়েছে ১৯ জন।

প্রথম দিন উচ্চমাধ্যমিক ও আলীম পরীক্ষার সব কেন্দ্র মিলে অনুপস্থিত রয়েছে ৪৬ জন।

উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে এবং কেন্দ্র সচিব ও হল সুপারদের সাথে কথা বলে জানাগেছে,পরীক্ষার প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উৎসব মুখর পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,একাডেমিক অফিসার নুরুজ্জামান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর