রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক। 

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ অপরিহার্য, জা বি- উপাচার্য

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির প্রধান কারিগর হলেন শিক্ষকরা। তারা যদি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারেন তাহলেই আমরা নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে তৈরি করতে পারব।
গতকাল ১০ নভেম্বর মুন্সিগঞ্জে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষকদের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের “ToT Program on Advanced ICT” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের রেক্টর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) কাজী মোঃ আবদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর