বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বন্ধুর জন্য নতুন মোটরসাইকেল কেনার জন্য বন্ধুর সঙ্গে সুমন মিয়া গিয়েছিলেন শো-রুমে। বন্ধুর নতুন মোটরসাইকেল সুমন চালিয়ে ফিরছিলেন বাড়িতে। ফেরার পথে উল্টো পথে আসা বিপরীতদিকগামী একটি গাড়ির চাপায় মৃত্যু হয় সুমনের। এতে আহত হয় পিছনে বসা আরিফ হোসেন।

ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর বাইলমাইল এলাকায় শুক্রবার বেল সাড়ে ১২ টার দিকে।
নিহত হলেন, নিহত হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৪)। সে কোনাবাড়ী আমবাগ এলাকায় ফজল মিয়ার বাড়ীতে ভাড়া থেকে আমবাগ এলাকায় একটি মোবাইল মেরামতের দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর আমবাগ এলাকার আরিফ হোসেন নতুন একটি মোটরসাইকেল কেনার জন্য তার বন্ধু সুমন মিয়াকে নিয়ে গাজীপুর চৌরাস্তা জারা ডিজিটাল শো-রুমে যান। সেখান থেকে ১১০ সিসির একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে কোনাবাড়ির উদ্দ্যোশে রওনা হন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌছালে উল্টো পথে বিপরিতদিকগামী একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে তাদের মোটরসাইকেলটি পড়ে গিয়ে সুমন ও আরিফ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকায় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।
নিহত সুমনের বড় ভাই মো. উজ্জল মিয়া জানান, সুমন সকালে তার বন্ধু আরিফের নতুন মোটরসাইকেল কেনার জন্য গাজীপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তার মৃত্যু হয়।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর