শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

৪ বছরের শিশুকে ধর্ষণ করলো আপন খালু

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আপন খালুর দ্বারা ৪ বছরের শিশু ধর্ষিতা হয়েছে। এজাহার সুত্রে জানা যায়, নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের, সাইদুরের ছেলে কাউসার (৩৯), তার শ‍্যালিকার মেয়েকে ধর্ষণ করে।

মামলার বাদি ও ভিকটিমের বাবা জানান, আমার স্ত্রী’র বড় বোন ও ভাইরা ভাইয়ের ১০ বছর বিবাহিত জীবন অতিবাহিত হলেও সন্তান না হওয়ায়, তারা আমার বড় মেয়ে (৪)’কে গত ২ বছর পূর্বে লালন-পালন করার জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু গত রবিবার (১৩ আগস্ট) আমার শ‍্যালিকা আমাকে ফোন কলে বলে (৪) প্রসাব করতে গেলে সে প্রচন্ড চিৎকার করে। আমি গিয়ে দেখি মূত্রনালী দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। শিশুটি’কে তার খালা কি হয়েছে জানতে চাইলে, সে বলে, আমার খালু আমার সাথে অসালিন আচরণ এবং খারাপ কাজ করেছে। পরে শিশুটিকে নাচোল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ওসিসি তে রের্ফাড করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান, ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা শিশুটির খালুর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে। আমারা তাকে ধরতে অভিযান অব‍্যহত রেখেছি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর