বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

বশেমুরকৃবি’র প্রফেসর মোস্তাফিজুর রহমানের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে ধারাবাহিক সভার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম খান, উপ-রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মোঃ আবদুল্লাহ মৃধা ও সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় সুতরাং এর মান অক্ষুণ্ন রাখতে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকলের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত এ নতুন স্বাধীনতা দৃঢ় রাখতে প্রত্যেকেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বিগত ২ মাসে যে ক্ষতি সাধিত হয়েছে তা আর দীর্ঘায়িত না করে দ্রুততার সাথে সকল কার্যক্রম স্বাভাবিককরণের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান এ অধ্যাপক।
তিনি যতদিন এ দায়িত্বে বহাল থাকবেন ততদিন সর্বোচ্চ অগ্রাধিকার পায় এমন ক্ষেত্রসমূহকে ঢেলে সাজানোর আশ্বাসও দেন তিনি। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্ব নেয়ার পর প্রথম মতবিনিময় সভা এটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর