সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

আমিরগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী:নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় দড়ি বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এস এম শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কবির আহমদ, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ সালাহ উদ্দিন, বিএনপি নেতা আল আমিন ভূইয়া।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকাররম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আবুল হাসান মৃধা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ হাকিম মিয়া, ওয়ার্ড বিএনপির নেতা ইয়াসিন মিয়া, ফেলাল কাজী ও ওয়ার্ড যুবদলের নেতা ডা. সুমন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুল রহমান মিলন, পৌর যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল ভূইয়া, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহমেদ দোলন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর