মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

ভোটের অধিকার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি- কাজী ছাইয়েদুল আলম বাবুল 

নিজস্ব প্রতিবেদকঃ / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ভোটের অধিকার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আছি। আমরা রাজপথে থেকে আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্টা করবো। তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্টা করে রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীতে বিজয় র‍্যালী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সোমবার সকালে কোনাবাড়ী থানা বিএনপির একাংশের আয়োজনে বিসিক শিল্প নগরীর ১ নং গেট থেকে বিজয় র‍্যালী শুরু করে দলটি। এসময় কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফ্যাস্টুন এর সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র‍্যালীতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন  স্লোগানে মুখরিত করেছেন রাজপথ।
র‍্যালীটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাস স্ট্যান্ড এলাকা পদক্ষিণ করে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মোঃ রবিউল আলম (রবি), সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ।
এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর