রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন

কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ।

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার জরুনে মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে ইয়াবার অবাধ কেনাবেচা ও সেবনে এখানকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি বা কার্যকর পদক্ষেপের অভাবে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, জরুন এলাকার বিভিন্ন অলিগলি, মুদির দোকান, ঝোপঝাড় এবং কিছু চিহ্নিত মেসে প্রতিদিন মাদকের আসর বসে। হাত বাড়ালেই মিলছে ইয়াবা। এলাকার উঠতি বয়সী তরুণ ও কিশোররা এই মরণনেশার কবলে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল পরিবর্তন করে রমরমা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিভাবকরা তাদের সন্তান নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করতে গেলেই মাদক কারবারিদের রোষানলে পড়ার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না।

এলাকাবাসীর জোর দাবি, জরুন এলাকাকে মাদকমুক্ত করতে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযান পরিচালনা করা হোক। একইসঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কোনাবাড়ী এলাকার জরুনে বৃষ্টি হোলের গলি,ইসলাম গার্মেন্টসের পিছনে,ড্যান্ডির পিছনে,নামা পাড়া নদীরপাড়,জরুন পশ্চিম পাড়াভাঙা বাড়ী,হেসাফের বাউন্ডির পূর্ব পাশে,কেয়া কসমেটিকস এর সামনের গলিসহ বিভিন্ন ঝোপঝাড়ে চলছে অবাদে মাদক বিক্রি।

এছাড়াও কুদ্দুস নগর, বাইমাইল, দেওয়ালিয়াবাড়ী,আমবাগ পূর্ব পাড়া, ভান্ডাগলিসহ আশের এলাকায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর