বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা।

সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম : / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বুধবার বিকেলে সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে সলঙ্গা থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সিনিয়র সহ সভাপতি গোলাম হোসেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য হেদায়েতুল ইসলাম আইয়ুব, থানা বিএনপির সাবেক সহ সভাপতি তানজির খন্দকার,থানা যুব বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারিফ মাহমুদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর