সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক। বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত কাজী নজরুল ইসলাম।  গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১।  বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছর নভেম্বরে উদ্বোধনের আশা-পানিসম্পদ প্রতিমন্ত্রী কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন ফিরোজ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম : / ৪৩৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। সামাজিকতার ভয়ে গোপনে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের ইনচার্জ নুরে আলম বলেন, গত ২৩ তারিখের ধর্ষণ ঘটনায় ২৯ মে বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগীর বড় ভাই শিপন মিয়ার (২১) অভিযোগ সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই গ্ৰামের রফিকুল ইসলামের ছেলে আঃ মজিদ মিনু (২৬) গত ২৩ মে বিকেলে প্রতিবেশী ৫ বছর বয়সী শিশুটিকে আম দেবার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদী তীরে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ভুক্তভোগী শিশুটির কান্নাকাটিতে বিষয়টি পরিবারের নজরে আসে।

অভিযোগে উল্লেখ রয়েছে, আঃ মজিদ মিনুর বিরুদ্ধে শিশু কিশোরদের ক্ষতি করার প্রবনতা দীর্ঘদিনের। এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিকবার গ্ৰাম্য সালিশ করেও তাকে ঠেকান সম্ভব হয়নি। বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করে, এ ঘটনার শিকার একই বয়সী ভিন্ন পরিবারের ২ জন শিশু কন্যা, সামাজিক নিরাপত্তার ভয়ে অপর ভুক্তভোগীর পরিবার বিষয়টি প্রকাশ করতে চাইছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত মিনু রাজনৈতিক আশ্রয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে, এছাড়াও তার বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে। এ সময় তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযুক্ত মিনুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর