শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

ঈদের দিন ১০ কেজি গাঁজাসহ তিন যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সিন্নিরচর গ্রামের মৃত কালাম খাঁন এর ছেলে মোঃ স্বপন খান (৩৪),কালিয়াকৈর উপজেলার বরাব দক্ষিণপাড়া এলাকার ফকরুল ইসলাম এর ছেলে রাব্বি হোসেন (২২) এবং একই উপজেলার মৃত ফৈজ উদ্দিন এর ছেলে মোঃ রীফাত হোসেন(২০)।
কোনাবাড়ী থানা পুলিশ জানায়,ঈদের দিন বিকেল (১১ এপ্রিল) সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোলাপাড়া নছের মার্কেটের উত্তর পাশে মানিক মিয়ার মুদি দোকানের সামনে থেকে মাদক ক্রয়বিক্রয় এর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) স্বপন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর