বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

রিপোর্টারের নাম : / ১০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ জুন, ২০২৬
Screenshot

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর শেষ জনসভার স্মৃতি সংরক্ষণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু।

২ জুন মঙ্গলবার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান।

বক্তব্যে সাইফুল ইসলাম বাবলু বলেন, ১৯৮১ সালের ২৯ মে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জিয়াউর রহমান তাঁর জীবনের শেষ জনসভায় ভাষণ দেন। পরদিন ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নিহত হন। ফলে উল্লাপাড়ার ওই জনসভা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

তিনি বলেন, যে স্থান থেকে দেশের একজন রাষ্ট্রপতি তাঁর শেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন, সেই স্থানটি আজও যথাযথভাবে সংরক্ষিত হয়নি। ইতিহাস ও ঐতিহ্য রক্ষার স্বার্থে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে তাঁর শেষ ভাষণের স্মরণে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা সময়ের দাবি।

সাইফুল ইসলাম বাবলু আরও বলেন, উল্লাপাড়ার মানুষ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী। নতুন প্রজন্মের কাছে দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরতে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণীয় করে রাখতে একটি স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দাবি করেন, অতীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে একাধিকবার সাক্ষাতে বিষয়টি উত্থাপন করা হয়েছিল এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও পাওয়া গিয়েছিল। তবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন হয়নি।

তিনি উল্লাপাড়ার এই ঐতিহাসিক স্থানটিকে জাতীয়ভাবে চিহ্নিত করে সেখানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের আহ্বান জানান। তাঁর ভাষায়, এটি শুধু বিএনপির দাবি নয়, ইতিহাস সংরক্ষণের স্বার্থে সচেতন নাগরিকদেরও দাবি।

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর