বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কোনাবাড়ীতে মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৫৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে একটি মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১ টা ৪০ মিনিটে মহানগরীর কোনাবাডী জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের (দশতলা) পাশে জান্নাত নগদ ও ন্যায্য মূল্যের বাজার মুদি দোকানে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জান্নাত নগদ ও ন্যায্য মূল্যের বাজার মুদি দোকান এর মালিক মোঃ জহিরুল ইসলাম তালুকদার বলেন,রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরই শুনি আমার গোডাউনে আগুন লেগেছে।

স্ট্যান্ডার্ড গ্রুপের কোয়ালিটি টেইনার মোঃ খায়রুল ইসলাম জানান,দিনে অফিস শেষে বাসায় যাই। তারাবির নামাজের পর বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বাহিরে হৈচৈ শব্দ শুনে বের হয়ে এসে দেখি জান্নাত ন্যায্য মূল্যের মুদি দোকানের গোডাউনে আগুন জ্বলছে। পরে আমরা সবাই আগুন নেভাতে সহায়তা করি।

স্ট্যান্ডার্ড গ্রুপের ফায়ার সেপ্টি ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের ডিউটিরত শ্রমিকরা কারখানার ফায়ার হাউস থেকে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২০ মিনিট এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ আরিফুল হক বলেন,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর