মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

গাকৃবি’র শহীদ আহসানউল্লাহ মাস্টার হলে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৫২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ মার্চ, ২০২৫

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শহীদ আহসানউল্লাহ মাস্টার হলে অন্ত:হল পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। হলের ১৭তম ব্যাচ কর্তৃক ১৬তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান ও একই হলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত বিজয়ীদের পুরস্কার বিতরণী ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ,পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড.মোঃ মসিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রভোস্ট ড. এ.বি.এম. রুবাইয়াত বোস্তামী। এছাড়াও উপস্থিত ছিলেন হলের সহকারী প্রভোস্ট আব্দুল কাদের, মোঃ সাদ্দাম হোসেনসহ অন্যান্য হলের প্রভোস্ট ও হাউজ টিউটরবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আহসানউল্লাহ মাস্টার হলের ১৫,১৬ ও ১৭তম ব্যাচের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শুরুতে ১৬তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন মেহেদী হাসান, আব্দুল কাদের, এনামুল কবির হিমেল। পরে হলের পক্ষ থেকে উপাচার্য ও ট্রেজারারকে সম্মাননা স্মারক তুলে দেন ড. রুবাইয়াত বোস্তামী। এরপর সভাপতির বক্তব্যে প্রভোস্ট বলেন, আহসানউল্লাহ মাস্টার হলের প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত অধ্যবসায়ী এবং বাধ্যগত হওয়ায় হলের সামগ্রিক পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ দেন তিনি। সভাপতির বক্তব্যের পর অন্তঃহলে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আহসানউল্লাহ মাস্টার হলকে ঐতিহ্যবাহী হল উল্লেখ করে উপাচার্য বলেন, হল হলো এমন এক ক্ষেত্র যেখান থেকে শিক্ষার্থীরা মানবিকতা ও সহমর্মিতা অর্জন করে থাকে। এ সময় পড়াশোনার জন্য শুরু থেকেই কঠোর পরিশ্রমী হবার তাগিদ দিয়ে ভিসি আরো বলেন, বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে বিধায় নিজেদের প্রতিটি ক্ষেত্রে দক্ষ হতে হবে।

শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত তৎপর বলেও বক্তৃতায় উল্লেখ করেন উপাচার্য। মোঃ আপন দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে হল শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক রাতের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর