শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

গাজীপুরে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে জিএমপি সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকা থেকে সোহেল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক বহনকারী ১ টি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টা ২০ মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল মিয়া নরসিংদী জেলার সদর থানার পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।
পুলিশ জানায় (৩০ ডিসেম্বর) রাত ২ টা ৫৫ মিনিটের সময় জিএমপি সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সদর থানাধীন শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নীল রংয়ের পিকআপ ট্রাক আটক করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও পিক-আপ তল্লাশী করে পিকআপের বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২ কেজি করে ২৪ প্যাকেটে সর্বমোট ৪৮ কেজি গাঁজা, যার বর্তমান মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া এন্ড ফোকাল পয়েন্ট) এর উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উপ-পুলিশ কমিশনার জানান, তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে,দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে উক্ত পিকআপ ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে থাকে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর