বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

জাপানের এনইএফ বৃত্তি পেল বশেমুরকৃবি’র ৩০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ( এন.ই.এফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরকৃবি) ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর মহোদয়ের অফিস কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ আগামী তিন বছর বার্ষিক ৩৬০০০/- (ছত্রিশ হাজার) টাকা হারে বৃত্তি পাবেন। স্মাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ৩০ জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম। সঞ্চালনা করেন বশেমুরকৃবি এর সহযোগী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশী মনোযোগের সাথে কাজ করার আহŸান জানান। উল্লেখ্য, নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য ১৯৮৯ সালের নভেন্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে এগ্রিকালচার, ফিশারিজ ও এনিমেল সায়েন্স এর স্মাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের মোট ৫টি বিশ্ববিদ্যালয় যথা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এন.ই.এফ বৃত্তির আওতাভ‚ক্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর