বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টাস্কফোর্সের অভিযান বেনাপোলে আবাসিক হোটেল থেকে ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মনির হোসেন , বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসনের একটি টাস্কফোর্স টিম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অভিযান চলে।

বিজিবির একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে ভারতীয় মালামাল শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এনে তা জড়ো করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এমন সংবাদ জেলা প্রশাসনের কাছে আসে। সেই সংবাদের ভিত্তিতে ৯৪ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ রাসেল মিয়ার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। একই সাথে বিজিবির ৩০জন সদস্যকে নিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৯১টি শাড়ি, ৬০টি ওড়না, ১৬টি লেডিস চাদর, ৯টি কোটি এবং ৩২৯টি স্কিন ক্রীম। যার বর্তমান বাজার মূল্য ২৩ লাখ ৫ হাজার ২শ টাকা। জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর