শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ

মাসুদ রানা, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ / ১৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ডের যৌথ অভিযানে গত ১৩ অক্টোবর থেকে ২০অক্টোবর মধ্য রাত পর্যন্ত আট দিন তেঁতুলিয়া নদীর বিভিন্ন বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে ১৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাউফল মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আট দিনে ৩টি মোবাইল কোর্ট, ১৮টি অভিযান ও ১৯টি মামলার পাশাপাশি ৭টি মাছ ঘাট,২৫টি বাজার ও ৩৬টি মৎস্য আরৎ পরিদর্শন করেন তারা।

এ সনয় জেলেদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহারিত ৪টি ট্রলার,১টি স্পীড বোর্ড, ৩ লক্ষ ৪৬৫ মিটার জাল ও ০.৯২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন-গত ১৩ অক্টোবর মধ্যরাত ৩ নভেম্ভর মধ্য রাত পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ,পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে সফলতার সহিত কাজ করছি এবং আমাদের ৩টি টিম নিয়মিত টহলে রয়েছে।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর