বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক। বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক

বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা।

রিপোর্টারের নাম : / ১১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টারঃ পাবনার বেড়া উপজেলায় নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে যমুনা নদীর তলদেশ থেকে বলগেট ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ফারুক হোসেন, রিজু ঠাকুর ও নাজমুল হোসেন নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘনের অপরাধে আটক কৃতদের সাজা দেওয়া হয়।​এর মধ্যে অভিযুক্ত ফারুক হোসেনকে ৩ লাখ টাকা এবং রিজু ঠাকুর ও নাজমুল হোসেনকে ২ লাখ টাকা করে সর্বমোট ৭ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকের ১ মাস করে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বালু উত্তোলনের মূল হোতা ও মহাজন জুয়েল ফকিরের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থদণ্ড এবং ​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান,নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে প্রশাসন কোনো আপস করবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
​ এসব অভিযানে কাজিরহাট নৌ-পুলিশ এবং আমিনপুর থানার পুলিশ সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর