রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

বেড়ায় ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম : / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75?

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টারঃ
পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লায় ছয় বছরের শিশু কন্যা ধর্ষনের শিকার হযেছে। পুলিশ ধর্ষক গোলজার হোসেন (৫২) কে আটক করেছে। ধর্ষিতাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

উত্তেজিত জনতা ধর্ষকের বসত ঘর ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে। এদিকে গ্রামবাসী বাদ মাগরিব ধর্ষকের ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে।

 ঘটনার বিবরনে জানা যায়, শেখপাড়া মহল্লার গোলজার হোসেন পাশের বাড়ীর ছয় বছরের শিশু কন্যাকে ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ধর্ষিতার মা তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ধর্ষণের কথা জানান।

ধর্ষিতার পিতা বেড়া থানা খবর দিলে পুলিশ ধর্ষক গোলজারকে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।  বেড়া থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর